পাট শিল্পের ঋণ পরিশোধে সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ

পাট শিল্পের ঋণ পরিশোধে সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ । আপডেট ১৭:৩৫

পাট শিল্পের বকেয়া ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়েছে সরকার। এ খাতের বকেয়া (অনিয়মিত) ব্যাংক ঋণ ব্লক হিসাবে স্থানান্তর করে ১০ বছরের পরিশোধ সুবিধা দিতে বলা হয়েছে।
এক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতেও বলা হয়েছে। এসব সুবিধা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পাট খাতের গত বছরের জুন পর্যন্ত ঋণ দায়ের সুদ ও আসল পৃথক ব্লক হিসাবে স্থানান্তর করতে বলা হয়েছে। এসব ঋণ পরিশোধে ১০ বছর সুবিধা পাবে। তবে ঋণ পরিশোধ পুনর্নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রেস পিরিয়ড থাকবে না। এছাড়া ঋণ ব্লক সুবিধা প্রদানের ক্ষেত্রে ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট আদায় নিশ্চিত করতে হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading