চেলসিকে উড়িয়ে শীর্ষ স্থানে ফিরলো আর্সেনাল

চেলসিকে উড়িয়ে শীর্ষ স্থানে ফিরলো আর্সেনাল

উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ মে ২০২৩ । আপডেট ০৮:৪০

চলতি প্রিমিয়ার লিগে শুরু থেকেই দাপট দেখানো আর্সেনাল শেষের দিকে হঠাৎ পথ হারায় ফেলে। শেষ চার ম্যাচে জয়ের দেখাই পাইনি গানাররা। ফলে শীর্ষ স্থান দৌড়ে হিংস্র বাঘ হয়ে ওঠে মিকেল আর্তেতার দল। আর সেই বাঘের মুখে পড়ে চেলসি। ২০২২-২৩ মৌসুম হারের বৃত্তে থাকা চেলসিকে নিয়ে ঘরের মাঠ ছেলেখেলা করে ৩-১ ব্যবধানে জয় পায় গানাররা।

আজ রাতে ঘরের মাঠে অ্যামিরেটস স্টেডিয়ামে, আর্সেনাল জয়ের জন্য যে কতটা মরিয়া ছিল; তার প্রমাণ ম্যাচের শুরুতেই দেখিয়েছেন। আক্রমণের ঝড় তুলার ফল অবশ্য এসে যায় ম্যাচের ১৮তম মিনিটেই। বাঁ দিক থেকে গ্রানিত জাকার পাস বক্সে ফাঁকায় পেয়ে জোরাল শট নেন ওডেগোর, বল ক্রসবারে লেগে জড়িয়ে যায় জালে। ম্যাচের ৩১ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণের সাথে নিজের জোড়া গোল করেন নরওয়ের এই মিডফিল্ডার।

প্রথামার্ধের ৩৪ মিনিটে আবারও চেলসির জালে নিশানা খুজে নেন ব্রাজিলিয়ান তারকা জেসুস৷ ডান দিক থেকে আসা ক্রস জেসুস বুক দিয়ে নামিয়ে ছোট করে বাড়ান পাশে সাকার কাছে। তার শট চেলসিত রক্ষণভাগের ফুটবলার প্রতিহত করার পর আবারও বল পান জেসুস। সেখান থেকে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের প্রথামার্ধে আর গোলের দেখা না হলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

বিরতির পর ৫১তম মিনিটে জেসুসের হেডে গোল খেতে বসেছিল চেলসি। তবে গোললাইনে প্রথমে ঊরু দিয়ে ঠেকিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় ক্লিয়ার করেন থিয়াগো সিলভা। পরের মিনিটে সাকার শট ঝাঁপিয়ে ফেরান চেলসি গোলরক্ষক। এরপর ৬৫তম মিনিটে মাদুয়েকের গোলে আশা জাগায় চেলসি। মাতেও কোভাসিচের উঁচু করে বাড়ানো থ্রু বল বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে যদিও ঠিকমতো শট নিতে পারেননি তরুণ ফরোয়ার্ড। তবে এগিয়ে যাওয়া র‌্যামসডেল তা ঠেকাতে পারেননি। ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না পেলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে চেলসি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading