বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত থাকবে শুক্রবার রাতে
উত্তরদক্ষিণ । বুধবার, ০৩ মে ২০২৩ । আপডেট ১৮:৩৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে আগামী শুক্রবার (০৫ মে) রাত ১১টা থেকে পরবর্তী সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।
বুধবার (০৩ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।
এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ইউডি/এ

