আন্তর্জাতিক মুক্তির দিনই ঢাকায় ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’

আন্তর্জাতিক মুক্তির দিনই ঢাকায় ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ মে ২০২৩ । আপডেট ১১:২০

ছয় বছর বিরতির পর নতুন মিশন নিয়ে পৃথিবীতে আসছেন ‘মহাবিশ্বের রক্ষাকর্তারা’; আর প্রথম দিনই তাদের দেখা যাবে ঢাকায়!

আগামী ৫ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ৩’। আর আন্তর্জাতিক মুক্তির দিনেই ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে পাবেন ভক্তরা।

২০১৪ সালে প্রথমবার মুক্তির পরই সাড়া ফেলে দেয় মার্ভেলের সিনেমা ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’। দ্বিতীয় পর্ব আসে ২০১৭ সালে। আগের দুই কিস্তির মত তৃতীয় পর্বও পরিচালনা করেছেন জেমস গান।

বরাবরের মতই তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন ক্রিস প্যাট, জো সালডানা, ভিন ডিজেল, ব্রাডলি কুপার।

রহস্যময় এই মহাবিশ্বে ব্যাপক বিপর্যয় ঘটিয়ে দিয়েছিল গার্ডিয়ানের দল। পরে তারাই আবার মহাজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তাদের নতুন অভিযানের গল্প দেখা যাবে ভলিউম থ্রিতে।

গার্ডিয়ানস সিরিজের এবারের পর্বেও আছে সেই বদমাশ চোর পিটার কিল, সবুজ-ত্বকের অধিকারী যোদ্ধা গামোরা, পেশিবহুল ড্র্যাক্স, শয়তান রকেট এবং ভিনগ্রহী গাছ গ্রুট। তাদের মধ্যে বিভেদ শুরু হয় সোনালি-ত্বকের অধিকারী খলচরিত্র আয়েশার প্ররোচনায়।

২০১৪ সালে সিরিজের প্রথম চলচ্চিত্রটি ব্লকবাস্টার হিট হয়েছিল। বিশ্বজুড়ে ছবিটি ৭৭ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছিল। ওই ছবিতে গার্ডিয়ানদের বাঁচাতে গ্রুট নিজেকে উৎসর্গ করে।

দ্বিতীয় কিস্তিতে দেখা যায় বাবার সঙ্গে পিটারের দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন। পিটারের বাবা যেনতেন কেউ নন, প্রাচীন দেবতা ইগো। তিনি একটি গ্রহের প্রাণশক্তি। পালকপিতা ইয়ন্ডুর সঙ্গে তার সম্পর্কে আছে টানাপোড়েন। পিটার চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট।

কাহিনীর ধারাবাহিকতায় এবার নতুন মিশনে দেখা যাবে গ্যালাক্সির গার্ডিয়ানদের। এ যাত্রায় সুপারহিরোরা আবির্ভূত হবেন আরও দুধর্ষ ভূমিকায়। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও ট্রেইলার উন্মুক্ত হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading