নির্বাচনকেন্দ্রিক কোনো জোট গঠন করার আগ্রহ নেই: নুর

নির্বাচনকেন্দ্রিক কোনো জোট গঠন করার আগ্রহ নেই: নুর

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ মে ২০২৩ । আপডেট ১৯:৪৫

‘কোনো মঞ্চে সীমাবদ্ধ না থেকে আন্দোলন এগিয়ে নিতে চায় গণঅধিকার পরিষদ’- এ কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেছেন, আমরা মনে করি এই সময়ে আন্দোলনকারী নতুনদল হিসেবে আমাদের প্রতি প্রত্যেকের প্রত্যাশা আছে নির্দিষ্ট কোনো জোট কিংবা দলের সঙ্গে না থেকে অন্তত সবার সঙ্গে সমন্বয় করে যেন দেশের এই সংকটে ভূমিকা রাখি।

রবিবার (০৭ মে) গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

নুর বলেন, আমাদের মনে হয়েছে যে গণতন্ত্র মঞ্চ ছয়টি রাজনৈতিক ছোট দলদের একটি জোট। সেক্ষেত্রে আমরা শুধু মঞ্চের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে আরও বিস্তৃত পরিসরে কানেক্টিভিটির মাধ্যমে আন্দোলনকে এগিয়ে নিব। এই চিন্তা থেকে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে বিষয়টি আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি।

আগামীতে কোনো জোটে অংশগ্রহণ করবেন কি না জানতে চাইলে নুরুল হক নুর বলেন, নির্বাচনকেন্দ্রিক কোনো জোট আপাতত গঠন করার আগ্রহ নেই। দল ঘোষণার প্রথম থেকেই বলেছিলাম যে দলীয় সরকারের অধীনে স্থানীয় বা জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ অংশগ্রহণ করবে না। যখন নির্বাচনের পরিবেশ তৈরি হবে তখন গণঅধিকার পরিষদ দলীয়ভাবে তিনশ আসনে অংশ নিবে। কিন্তু এই মুহূর্তে সমস্ত বিরোধীদলগুলো কিছু অভিন্ন দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে সরকার পতনের। সেই যুগপৎ আন্দোলনে আমরা আছি কিন্তু কোনো জোটে নেই। বিরোধীদল যে আন্দোলনে আছে তাদের সঙ্গে আছি এবং সক্রিয় থাকবো।

আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় আমরা অংশ নিব। যদি আমার নিবন্ধন না পাই তখন হইতো চিন্তা করবো কোনো নিবন্ধিত দলের সঙ্গে জোট করে নির্বাচন করার বিষয়ে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading