প্রথম সিনেমাই হবে শেষ সিনেমা, এমনটা শুনতে হয়েছিল ভূমিকে

প্রথম সিনেমাই হবে শেষ সিনেমা, এমনটা শুনতে হয়েছিল ভূমিকে

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ মে ২০২৩ । আপডেট ১৮:৪৫

ইন্ডাস্ট্রিতে থাকা বাকি নায়িকাদের মতো শারীরিক গঠন ছিল না। এ কারণে অভিষেক হওয়া কিংবা পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রাখা মোটেও সহজ ছিল না বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের। সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাহসী বিজ্ঞাপনের প্রশংসা করে নিজের ঘুরে দাঁড়ানো নিয়ে কথা বললেন ভূমি।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবর বলছে, সম্প্রতি ভূমি ইন্ডাস্ট্রিতে অভিষেকের সময় প্রতিবন্ধকতার কথাও জানান। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, তাকে শুরুতে শুনতে হয়েছিল, প্রথম শ্রেণির তারকা হিসেবে কখনোই সফল হবেন না। প্রথম সিনেমাই হবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা, এমনটাও কটাক্ষ করা হয়েছিল ভূমিকে।

প্রচলিত অর্থে একজন নারীকে সুন্দরী বলতে যেমনটা বোঝানো হয়, এ অভিনেত্রী দেখতে নাকি তেমনটা নয়, এ কথা অনেকবার শুনতে হয়েছে তাকে। ভূমি বলেন, ওই সময় আমাকে নানা কথা শুনতে হতো। কখনো তারকা হিসেবে জায়গা হবে না। আমার প্রথম সিনেমাই হবে শেষ সিনেমা।

তিনি আরও বলেন, বেশি ওজন নিয়ে নায়িকার চরিত্রে অভিনয় করছি, এমনটাও শুনতে হয়েছে। বলা হয়েছে, আমি অন্যসব নায়িকাদের মতো দেখতে নয়। বুঝিয়ে দেয়া হয়েছে, এখানে সুযোগ হবে না আমার।

এছাড়াও ভূমি বলেন, আমি ভেবেছিলাম প্রচলিত নিয়ম এবং ছক ভাঙব। সমাজে নারীরা শৃঙ্খলে বাঁধা আছে। আমি সেই ছক ভাঙা নিয়ম, বাঁধন ভেঙে ফেলতে চাই।

এ অভিনেত্রীর ভাষ্যমতে, কমেডি হচ্ছে কঠিন শিল্পমাধ্যম। অনেকে হয়তো মনে করে, এ তো শুধু গাছের ডাল ধরে নাচে আর গান গায়। কিন্তু না, এর জন্যও সত্যিকারের প্রতিভা প্রয়োজন।

২০১৫ সালে ‘দম লগাকে হাইশা’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। ‘টয়লেট: এক প্রেম কথা’ (২০১৭), ‘বধাই দো’ (২০২২) ইত্যাদি সিনেমায় এমন সব চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী, যা সমাজের বিভিন্ন বিধিনিষেধের বিরুদ্ধে সক্রিয়।

এ অভিনেত্রীকে সবশেষ ‘ভীড়’ (২০২৩) সিনেমায় দেখা গেছে। এতে তার বিপরীতে ছিলেন রাজকুমার রাও, দিয়া মির্জা, আশুতোষ রানা প্রমুখ। ২০২০ সালে মহামারি করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল সিনেমাটি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading