বাংলাদেশের কোনও সামরিক উচ্চাভিলাস নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ মে ২০২৩ । আপডেট ১৯:০০
বাংলাদেশের কোনও সামরিক উচ্চাভিলাস নেই, অথবা কোনও আঞ্চলিক শক্তিও হতে চায়না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার (১২ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন হলো সবার মুখে হাসি ফোটানো। আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, সেগুলো অনেকটা মৌলিক। এখানে এখনও ১৮ শতাংশের মতো দারিদ্র্য আছে এবং এই অঞ্চলের অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যখন বৈঠকে বসেন, তখনও তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে, কিভাবে মানুষকে আও ভালোভাবে রাখতে পারি। এটিই আঞ্চলিক উদ্দেশ্য।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুকের সঙ্গে বড় অর্থনৈতিক দেশগুলো যে কৌশলপত্র দিয়েছে, সেটির সঙ্গে আংশিক মিল পাওয়া যাবে বলে তিনি জানান। বাংলাদেশ সতর্কতার সঙ্গে তার পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছে জানিয়ে তিনি বলেন, ‘সুশীল সমাজ ভালো কোন্রও পরামর্শ দিলে সেটি আমরা নিতে পারি এবং অতীতে আমরা সেটি নিয়েছি। এটি কোনও সমস্যা নয়।
ইউডি/এজেএস

