মৃত্যুদণ্ড ইরানে সর্বোচ্চ ৫৭৬, সৌদিতে ১৯৬, মিশরে ২৪

মৃত্যুদণ্ড ইরানে সর্বোচ্চ ৫৭৬, সৌদিতে ১৯৬, মিশরে ২৪

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ মে ২০২৩ । আপডেট ১৪:০০

গত বছর বিশ্বে কমপক্ষে ৮৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৭৬ জনের দণ্ড কার্যকর করা হয়েছে ইরানে। দ্বিতীয় সর্বোচ্চ সৌদিতে ১৯৬ জনের এবং মিশরে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এমন মৃত্যুদণ্ডের আধিক্য সবচেয়ে বেশি। এ সব অঞ্চলে মানুষের বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে।

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অতি সম্প্রতি, দেশটিতে এক অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানে শুধু বিক্ষোভ ও প্রতিবাদে অংশ নেয়ার অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে অন্তত ৪০০ জনকে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেছেন, `মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের দেশগুলো ব্যাপকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা ২০২২ সালে যে সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে তার মধ্যে দিয়ে মানুষের বেঁচে থাকার অধিকারের সঙ্গে চরম অমর্যাদাকর আচরণ করেছে দেশগুলোর সরকার।’

অ্যামনেস্টি উল্লেখ করেছে, যে সৌদি আরবে মৃত্যুদণ্ড গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলায় অন্তত ৪০ শতাংশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্যে ইরানে ২৫৫ জনের, সৌদিতে ৫৭ এবং সিঙ্গাপুরে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading