বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ । আপডেট ১১:৩০

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার অবস্থান দ্বিতীয়। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৫৫। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এ তালিকায় ১৬৬ একিউআই স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ; ১৫১ নিয়ে তৃতীয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহা। চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির স্কোর ১৩৪ এবং পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ১২৪।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো সেগুলো হল-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading