পরীমণি আমাকে দোষারোপ করছে, এটা স্টুপিডিটি: সুনেরাহ
উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ জুন ২০২৩ । আপডেট ১৪:৪০
অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ফাঁস হওয়া ভিডিওতে আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সেইসঙ্গে জানিয়েছেন, ভিডিও ফাঁসের জন্য পরীমণির তাকে দোষারোপ করাটা স্টুপিডিটি। গত সোমবার ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সুনেরাহ।
তিনি বলেন, ‘যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে সরি। পরীমণি আমাকে দোষারোপ করছে, এটা একটা স্টুপিডিটি। দরকার হলে রাজের আইডির লোকেশন চেক করা হোক। আর সেই সময়ে আমি কোথায় ছিলাম সেই লোকেশনটাও মিলিয়ে দেখা হোক।’
এর আগে ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ায় ক্ষুব্ধ সুনেরাহ আইনি পদক্ষেপ নিতে চেয়েছিলেন সুনেরাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।’
গত মঙ্গলবার রাত দেড়টা নাগাদ নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হয় শরিফুল রাজের স্ক্যান্ডাল। এ অভিনেতার ফেসবুকে দেখা যায় সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।
ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাহকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে (রাজ সামনে আসেননি) রাজ জিজ্ঞেস করেন, কী করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছিসহ অশ্লীল বাক্যালাপ।
ইউডি/কেএস

