পইপই করে সংসারের হিসাব রাখেন ক্যাটরিনা

পইপই করে সংসারের হিসাব রাখেন ক্যাটরিনা

উত্তরদক্ষিণ । বুধবার, ০৭ জুন ২০২৩ । আপডেট ১৬:০০

বছর দুয়েক হল বিয়ের। আরব সাগরের তীরে সুখের ঘরকন্না সাজিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আর এর মধ্যেই যে কৌশল পরিবারের ‘বউমা’ ক্যাট পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন, সেকথা ফাঁস করলেন স্বামী ভিকি। কীভাবে? কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসাব রাখেন অভিনেত্রী। আর স্বামী তখন নীরব দর্শক!

বলিউডের বর্তমান প্রজন্মের প্রথম সারির অভিনেতা হয়েও ভিকি কৌশল এখনও সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন। স্ত্রী ক্যাটরিনাও হিসাবি। সংসার খরচ ঠিক করার জন্য বাড়ির সব পরিচারিকাদের একত্রিত করে রীতিমতো বৈঠক করেন তিনি। যা দেখে বেশ মজা পান ভিকি।

এক সাক্ষাৎকারে মজার এই তথ্য ফাঁস করেন ভিকি। তার মন্তব্য, সবথেকে মজার বিষয় হচ্ছে ক্যাটরিনা প্রতি সপ্তাহে বাড়ির পরিচারিকাদের নিয়ে মিটিংয়ে বসে। সব কর্মীদের ডাকে এবং সংসারে কোথা থেকে কী খরচ হচ্ছে, কিংবা আর কত টাকা ব্যয় হতে পারে— সবটা আলোচনা করে। সংসারের হিসাবরক্ষকও ক্যাটরিনা। এটা আসলে ভালো। তবে যখনই বাড়িতে এই মিটিং হয় তখন আমি ভীষণ মজা পাই। একেবারে দর্শকের মতো পপকর্ন নিয়ে বসে যাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘জারা হাটকে জরা বাঁচকে’। যেখানে অভিনেতাকে এক ছাপোষা মধ্যবিত্তের ভূমিকায় দেখা গেছে। বক্স অফিসে খুব জোরে না দৌঁড়ালেও ব্যবসা নেহাত মন্দ নয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading