রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ । আপডেট ১০:৪৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭৮৪ পিস ইয়াবা, ২৫ কেজি ৯৩৫ গ্রাম গাঁজা, ১১৮ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন ও ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
ইউডি/কেএস

