ঢাকা-১৭ উপ-নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরাফাত

ঢাকা-১৭ উপ-নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরাফাত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ জুন ২০২৩ । আপডেট ২২:৩৫

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য। শুক্রবার (০৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ড সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় নৌকার মাঝি হিসেবে মোহাম্মদ আলী আরাফাতকে চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা জানিয়েছেন।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোট ২২ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া নয়টি পৌরসভার মেয়র পদে ৭৮ জন এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১৫৮ জন দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছিলেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই। এই ভোট হবে ব্যালটে। গত ১৫ মে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading