শিশুদের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশুদের বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ জুন ২০২৩ । আপডেট ২২:৫০

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্থানীয় খেলাধুলার ওপর আরও গুরুত্ব আরোপ করা প্রয়োজন, যাতে এসব খেলাধুলার চর্চা বৃদ্ধি পায়। আমি চাই, আমাদের শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকুক। শুক্রবার (০৯ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলে বাসস জানিয়েছে।

শেখ হাসিনা বলেন, খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক চর্চা আত্মবিশ্বাস, দেশের প্রতি ভালবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে, পাশাপাশি জনগণকে হাসি-খুশি রাখে। সরকারপ্রধান জানান, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে সরকার, যাতে সারা বছর সেখানে বিভিন্ন খেলাধুলা করা যায়। ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার জন্য নতুন একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।এখন পূর্বাচলে ক্রিকেটের জন্য একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা পদক্ষেপ নেব যাতে ফুটবলসহ অন্যান্য খেলার জন্য এর কাছাকাছি আরেকটি স্টেডিয়াম তৈরি করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। এতে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইউনিয়ন ব্যাংক। শেখ হাসিনা চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা এবং রানার্স আপ দলকে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া তৃতীয় স্থান লাভকারী গ্লোবাল ইসলামী ব্যাংক ৩০ লাখ টাকা এবং চতুর্থ স্থান পাওয়া সোশ্যাল ইসলামী ব্যাংক ২০ লাখ টাকা পেয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading