মেট্রোরেল পুলিশ :প্রধান হলেন ডিআইজি জিহাদুল কবির
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ । আপডেট ১৮:৫০
মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা হয়েছে এমআরটি পুলিশ। নতুন এ ইউনিটের প্রধান হয়েছেন শিল্পাঞ্চল পুলিশের মহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা রাষ্ট্রপতির পক্ষে এক বদলি আদেশে তাকে নিয়োগ দেন।
২০২২ সালের ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের এক আদেশে জিহাদুল কবিরকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়।
ডিআইজি জিহাদুল জবির ১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উডটেকনোলজি ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। এরপর ২০তম বিসিএস-এ এএসপি হিসেবে নির্বাচিত হয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার প্রথম পোস্টিং হয়ে বরিশালের গৌরনদী সার্কেল এএসপি হিসেবে।
এরপর তিনি ২০১২ সালে প্রথম পুলিশ সুপার হিসেবে মাগুরা জেলায়, ২০১৫ সালে রাজবাড়ি, ২০১৬ সালে পাবনা জেলা ও ২০১৮ সালে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান।
ইউডি/এজেএস

