প্রাক্তনের সঙ্গে প্রেম করছেন সুস্মিতা!

প্রাক্তনের সঙ্গে প্রেম করছেন সুস্মিতা!

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ জুন ২০২৩ । আপডেট ১৬:১০

আজকাল প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গে একটু বেশিই দেখা যাচ্ছে সুস্মিতা সেনকে। শপিংয়ে, ব্যায়ামাগারে একসঙ্গে ধরা দিচ্ছেন তারা। ফলে গুঞ্জন উঠেছে, ফের কি প্রাক্তনের সঙ্গে প্রেম করছেন সুস্মিতা? বিষয়টি নিয়ে এবার সরব হলেন রহমান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জনসমক্ষে তাদের একসঙ্গে আসা নিয়ে সম্প্রতি স্পষ্ট জবাব দিলেন রহমান। আবার কি সম্পর্ক জোড়া লাগতে চলেছে? রহমান বলেন, “আমাদের একসঙ্গে বেশ দেখায়। আমরা তো লোকের জন্য বাঁচি না। তুমি তোমার কাজ করে যাও। লোকের যা বলার, সেটা তারা বলবে। কাউকে উত্তর দেওয়ার দায় নেই আমাদের।”

সুস্মিতার হাঁটুর বয়সী প্রেমিক রহমানের দাবি, “লোকজন যা বলবে, সব নিয়েই মন্তব্য করতে হবে নাকি? আমরা নিজেদের জীবনে বাঁচি।”

এর আগে রহমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা সুস্মিতা প্রকাশ করেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, রহমানের সঙ্গে বন্ধুত্ব থাকবে। সেই সময় খবরে এসেছিল বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও রহমানের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল।

তবে সেই তিক্ততা যে দুজনেই ভুলে গেছেন তা সুস্মিতা-রহমানের মাখামাখি দেখেই বোঝা যাচ্ছে। অনেকেই ধরে নিয়েছেন ফের প্রেমে পড়েছেন দুজন। এবারের রহমানের মন্তব্যে তা যেন আরও ঘনীভূত হলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading