আমেরিকার প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

আমেরিকার প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ জুন ২০২৩ । আপডেট ১৮:০০

আমেরিকার প্রথম মুসলিম নারী বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিউইয়র্কে ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। খবর-আল-জাজিরার

আমেরিকার সিনেট নুসরাত জাহানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করার পক্ষে ভোট দিয়েছে। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতের ফেডারেল বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন নুসরাত। এ নিয়োগকে স্বাগত জানিয়েছে আমেরিকার নাগরিক অধিকার ও মুসলিম অ্যাডভোকেসি গ্রুপগুলো। নুসরাত চৌধুরীকে ফেডারেল বেঞ্চে নিয়োগে দীর্ঘ প্রতীক্ষিত ভোট অনেক কারণেই ঐতিহাসিক। আমেরিকাভিত্তিক গ্রুপ মুসলিম অ্যাডভোকেসির নির্বাহী পরিচালক ওমর ফারাহ এক সংবাদ বিবৃতিতে বলেন, আমাদের আইনি ব্যবস্থায় সব মানুষের সঙ্গে যেন ন্যায্য আচরণ করা হয়, তা নিশ্চিত করতে নুসরাত চৌধুরী নিজের কর্মজীবন উৎসর্গ করেছেন। আমেরিকায় বিভিন্ন স¤প্রদায়ের মধ্যে বিদ্যমান ন্যায়বিচারের প্রতিবন্ধকতার বিষয়ে নুসরাত চৌধুরী ফেডারেল বিচারক হিসাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। ২০২২ সালের জানুয়ারিতে বাইডেন প্রশাসন নুসরাতকে মনোনীত করেন এবং বেশ কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার গোষ্ঠী তার মনোনয়নকে সমর্থন করে।

আইনজীবীরা বলেছেন, নুসরাতের এই স্বীকৃতি মার্কিন আইন ব্যবস্থায় মুসলিম প্রতিনিধিত্বের জন্য একটি মাইলফলক। কখনো কখনো দেশটির মুসলিম সম্প্রদায়কে বৈষম্য এবং নাগরিক স্বাধীনতা লঙ্ঘনের শিকার হতে দেখা যায়। নুসরাত চৌধুরী এর আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় শাখার আইনি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এটি একটি বিশিষ্ট মার্কিন নাগরিক স্বাধীনতা সংস্থা, যেখানে তিনি ফৌজদারি বিচার, পুলিশিং এবং মুসলিম স¤প্রদায়ের ওপর সরকারি নজরদারির মতো বিষয়গুলো নিয়ে কাজ করেছেন।

এসিএলইউ’র নির্বাহী পরিচালক অ্যান্থনি ডি রোমেরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নুসরাত চৌধুরী একজন নাগরিক অধিকার-সোচ্চার আইনজীবী। তিনি আমাদের দেশের সবার জন্য সমান ন্যায়বিচারে অগ্রগতি নিয়ে অসাধারণ কাজের স্বাক্ষর রেখেছেন। সিনেট জুডিশিয়ারি কমিটির সিনেটর ডিক ডারবিনকে লেখা একটি চিঠিতে নুসরাতের মনোনয়নকে সমর্থনকারী বেশ কয়েকটি অ্যাডভোকেসি গ্রুপ উল্লেখ করেছে, দেশের বৃহত্তম মুসলিম এবং বাংলাদেশি স¤প্রদায়ের আবাসস্থল নিউইয়র্কে নুসরাত চৌধুরী দায়িত্ব পালন করবেন।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading