সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সূচকের সাথে বেড়েছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ জুন ২০২৩ । আপডেট ১৬:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। সূত্র-ডিএসই-সিএসই।

সোমবার ডিএসইতে ৫৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৫ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading