চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ২৯ জুন

চাঁদ দেখা গেছে: ঈদুল আজহা ২৯ জুন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ জুন ২০২৩ । আপডেট ২০:১০

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শেষে এ ঘোষণা দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
তিনি জানান, রাজবাড়ী ও কুষ্টিয়ার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, গত রবিবার সৌদি আরবের আকাশে ইসলামি ক্যালেন্ডারের ১২তম মাস পবিত্র জিলহজের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস এবং ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading