সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল: মির্জা ফখরুল

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশল: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ । আপডেট ১৬:৫৫

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা। বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি। সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল। বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

দলের নেতাকর্মীদের তুলে নিয়ে, নির্যাতন করে, নির্বাচনে অংশ নিতে সরকার চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বিএনপি ও জনগণ তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এক ইঞ্চি মাটি কাউকে নিতে দেবে না। এ সময় সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না জেনেই বিদেশিদের কাছে সাহায্য চাইছে বলে মন্তব্য করেন ফখরুল।তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে যাবে না। তবু যারা সম্ভাব্য প্রার্থী, তাদেরকে সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে নির্যাতন করে নির্বাচনে আসতে বাধ্য করছে। চাপ প্রয়োগ করছে সরকার।

ফখরুল বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে সরকার চক্রান্ত শুরু করেছে। মিথ্যা মামলায় শুধু নয়, গ্রেপ্তার দেখিয়ে তাড়াহুড়ো করে বিরোধী নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব দাবি করেন, ক্ষমতাসীনরা আবারও জনগণের সঙ্গে প্রতারণার জন্য মিথ্যা কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading