ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, নিহত ৫

ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, নিহত ৫

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ জুন ২০২৩ । আপডেট ১৩:৫০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কার পর আগুন লেগে অন্তত ৫ জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।

তিনি বলেন, “একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে সেটিতে আগুন ধরে যায়।

এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ”

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব। এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading