বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ জুন ২০২৩ । আপডেট ১০:৩০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ জট দেখা দিয়েছে। এ কারণে ঈদে ঘরে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যানজটের ফলে গন্তব্যে যেতে স্বাভাবিকের চেয়ে ২-৩ গুণ সময় বেশি লাগছে।

সোমবার (২৬ জুন) সকালে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, রোববার (২৫ জুন) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। সে কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখায় যানজট সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড পর্যন্ত ঢাকামুখী ২৭ কিলোমিটার গাড়ির সারি রয়েছে।

পুলিশ জানায়, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে করে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। কোথাও যাতে যানজট না হয়, সেজন্য মহাসড়কে সাত শতাধিক পুলিশ কাজ করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading