পুতিনকে উৎখাত নয়, ওয়াগনারের ধ্বংস এড়াতে চেয়েছিলেন প্রিগোশিন

পুতিনকে উৎখাত নয়, ওয়াগনারের ধ্বংস এড়াতে চেয়েছিলেন প্রিগোশিন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ । আপডেট ১০:৩০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন ঘটাতে মস্কো অভিমুখে যাত্রা করেননি বলে জানিয়েছেন ভাড়াটে গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন। গত শনিবারের বিদ্রোহে নেতৃত্ব দেয়ার পর প্রথমবারের মতো একটি অডিও বার্তায় কথা বলেছেন। তিনি বলেন, বরং তারা ওয়াগনারের ধ্বংস এড়াতে চেয়েছিল। ন্যায়বিচারের জন্য ওয়াগনারের এই পদযাত্রার লক্ষ্য প্রেসিডেন্ট পুতিনকে উৎখাত করা ছিলনা, বলেন তিনি।

রাশিয়া বলেছে, ওয়াগনারের বিদ্রোহে পশ্চিমারা জড়িত কিনা তা তদন্ত করে দেখছে তারা। আমেরিকা এ বিদ্রোহে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছে, এটি রাশিয়ার ব্যবস্থাপনার অভ্যন্তরীন কোন্দল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেছেন, প্রিগোশিনের বার্তা দেখিয়ে দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধের কোনও বৈধতা নেই। আর প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ওয়াগনারের বিদ্রোহ রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার দূর্বলতাকেই সামনে এনেছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading