মোদিকে ‘অর্ডার অফ নাইল’ সম্মান দিলো মিশর

মোদিকে ‘অর্ডার অফ নাইল’ সম্মান দিলো মিশর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ । আপডেট ১২:০৫

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে মিশরে গিয়েছিলেন। এই সফরে একগুচ্ছ সমঝোতা ছাড়াও মোদিকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ নাইল’ দিলেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি।

ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বলেছেন, বন্ধুত্বের চিহ্ন হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মান দিয়েছেন প্রেসিডেন্ট এল-সিসি।মোদি কায়রোয় আল-হাকিম মসজিদেও যান।

পরে তিনি টুইট করে বলেন, ঐতিহাসিক আল-হাকিম মসজিদে গিয়ে সম্মানিত বোধ করছি। মিশরের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী এই মসজিদ। মোদি এরপর হেলিওপোলিসের সমাধিস্থলেও যান। এখানে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ইন্ডিয়ান সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading