সারা দেশে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ জুন ২০২৩ । আপডেট ১১:৩০
আগামী ২৪ ঘণ্টা সারা দেশে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ইউডি/এআই

