ধর্মীয় বিদ্বেষ বন্ধে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত, বলছে ওআইসি

ধর্মীয় বিদ্বেষ বন্ধে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত, বলছে ওআইসি

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ জুলাই ২০২৩ । আপডেট ২২:০০

পবিত্র কোরআনের অবমাননা রোধে সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার বলে মন্তব্য করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি বলেছে, ধর্মীয় বিদ্বেষ বন্ধ করতে আন্তর্জাতিক আইন ব্যবহার করা উচিত। সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনা নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানায় ওআইসি।

সংস্থাটির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেন, আন্তর্জাতিক আইনের জরুরি প্রয়োগের বিষয়ে আমাদের অবশ্যই আন্তর্জাতিক স¤প্রদায়কে অনুস্মারক পাঠাতে হবে। এতে স্পষ্টভাবে ধর্মীয় বিদ্বেষের কোনও সমর্থনকে নিষিদ্ধ করার কথা বলা থাকবে। বেশ কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে পালিয়ে আসা এক ব্যক্তি দেশটিতে ঈদুল আজহার দিনে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন শরিফ ছিঁড়ে পুড়িয়ে ফেলেন। সুইডিশ পুলিশ তার বিরুদ্ধে জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন এবং জুনের মাঝামাঝিতে স্টকহোমে আগুন দেওয়ায় নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ এনেছে।

এ ঘটনায় তীব্র সমালোচনা করেছে পাকিস্তান, তুরস্ক, জর্ডান, ফিলিস্তিন, সৌদি আরব, মরক্কো, ইরাক এবং ইরানসহ বেশ কয়েকটি দেশ। ঘটনার একদিন পর ওআইসি ঘোষণা করেছিল, তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডাকবে। ৫৭টি দেশের আন্তঃসরকারি সংস্থাটি জানায়, জেদ্দায় ওআইসি সদর দফতরে আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র: দ্য ডন

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading