নীরবতা ভেঙে তামিমের অবসর নিয়ে মুখ খুললেন সাকিব

নীরবতা ভেঙে তামিমের অবসর নিয়ে মুখ খুললেন সাকিব

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ । আপডেট ১৩:১০

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ভারতীয় বোলারদের শাসন করে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা করেছিলেন তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার সেই ২০০৭ সালেই নিজের আগমনী বার্তা দিয়েছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে। জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে হাঁকানো সেই ছয় আজও বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটে দাপুটে জয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। কালের বিবর্তনে তামিম ইকবাল হয়ে উঠেছেন বাংলাদেশে সেরা ক্রিকেটার। তবে এই তারকাই বোর্ডের প্রতি চরম অভিমানে! বৃহস্পতিবার চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবসরের ঘোষণা দেন।

এদিকে তার বিদায়ে যখন সতীর্থরা মন্তব্য করতে ছিলেন তখন বারাবরের মতো চুপ ছিলেন সাকিব আল হাসান। তবে অবশেষ সেই নিরবতার বৃত্ত থেকে বেরিয়ে টাইগার অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে নিয়ে দিলেন আবেগঘন বার্তা।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব বলেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম-আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য।’

জাতীয় দলের জার্সিতে তামিমের অর্জন প্রসঙ্গে সাকিব বলেন, ‘তোমার রান ও রেকর্ডগুলো তোমার হয়ে কথা বলবে এবং আমার সতীর্থ হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।’

ক্রিকেটের ২২ গজে বন্ধু তামিমকে মিস করবেন জানিয়ে বাঁহাতি এই অলরাউন্ডার তার পোস্টে লিখেন, ‘তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে। কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।’

তামিমের অবসরপরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে সাকিব আরও লিখেন, ‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ করো।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading