আমেরিকায় গভীর রাতে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ৯

আমেরিকায় গভীর রাতে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ৯

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুলাই ২০২৩ । আপডেট ১১:১৫

আমেরিকার একটি নাইটক্লাবে গভীর রাতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৯ জন। আহতদের মধ্যে নারীও রয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ জুলাই) গভীর রাতে দেশটির ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে।

সোমবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনায় নয়জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সন্দেহভাজন হামলাকারীকে খোঁজা হচ্ছে।

পুলিশ বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- ক্লিভল্যান্ড শহরের ওয়ারহাউস ডিস্ট্রিক্টের একটি নাইটক্লাবে কিছু লোকের দিকে রোববার রাত আড়াইটার আগে কেউ গুলি চালায়। ঘটনার সময় ক্লাবগুলো বন্ধ হচ্ছিল। এরপর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান ওয়েন ড্রামন্ড বলেছেন, ২৩ থেকে ৩৮ বছর বয়সী সাতজন পুরুষ ও দুই নারী বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। আহত একজন পুরুষের আঘাত গুরুতর এবং অন্যদের আঘাত সামান্য।

ড্রামন্ড বলেন, পুলিশ অফিসারদের দৃশ্যমান উপস্থিতি সত্ত্বেও হামলাকারী ভিড়ের মধ্যে গুলি চালান এবং এমনকি ‘আরও ২০০০ জন অফিসার’ সেখানে মোতায়েন রাখা হলেও যা ঘটেছে তা থামানো যেত না বলে দাবি করেছেন তিনি।

আল জাজিরা বলছে, তাৎক্ষণিকভাবে কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। সন্দেহভাজন এক ব্যক্তিকে খোঁজা হচ্ছে এবং তদন্তকারীরা এলাকার ক্যামেরা থেকে নজরদারি ভিডিও ফুটেজের মাধ্যমেও অভিযুক্তকে খুঁজছেন।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনা আগে কোনো ক্লাবে এই কোনো ধরনের ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি। আর তাই বন্দুক হামলার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে পুলিশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading