সুনামির আভাস দিয়ে রাখলেন শাহরুখ খান

সুনামির আভাস দিয়ে রাখলেন শাহরুখ খান

কিফায়েত সুস্মিত । মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ । আপডেট ১৪:৪০

শাহরুখ খান যে বলিউডের সত্যিকারের কিং খান তা ফের প্রমাণ দিলেন। মুক্তিপ্রতীক্ষিত ‘জওয়ান’ ছবির প্রথম ঝলকে তিনি যা দেখালেন তাতে মুগ্ধ অনুরাগীরা। কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও ন্যাড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দিলেন বলিউড বাদশাহ।

সদ্য মুক্তি পাওয়া ‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর দিকে নজর সকলের। আজ সোমবার ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে, এ খবর আগেই জানানো হয়েছিল। সেই মতো অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সকাল হলো সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল দুই মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক।

আগাম এই ঝলকে শাহরুখের একাধিক রূপ দেখা গেছে। কখনও তিনি রয়েছেন সেনার বেশে, কখনও আবার লাল শার্ট পরে রোম্যান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশাহ ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে। অবশ্য তার ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’। ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া মাথার লুকে চমকে দেন তিনি।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের নায়িকা দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। এ খবর আগেই জানা গিয়েছিল। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। এ ছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। বক্স অফিসে ফের শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

অল্প সময়ের ঝলকে দেখা গেছে ছবির প্রধান নায়িকা নয়নতারাকে। ভিলেন চরিত্রে বিজয় সেতুপতিকেও দেখা গেছে খুনে মেজাজে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। লাল শাড়িতে বৃষ্টিতে ভিজে গুণ্ডাদের শায়েস্তা করতে দেখা গেছে তাকে। এছাড়াও দেখা গেছে প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি ছবিটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading