ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি আরব

ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি আরব

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জুলাই ২০২৩ । আপডেট ১৩:৪৫

ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার (১০ জুলাই) এ ঘোষণা দেয়। ফলে ওমরাহ পালনের জন্য মঙ্গলবার থেকে সৌদি আরব এবং উপসাগর সহযোগী সংস্থার (জিসিসি) নাগরিক ও বাসিন্দরা অনুমতি সংগ্রহ করতে পারবেন।

ওমরাহ পালনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নুসুক বা তাওয়াক্কালাম মোবাইল অ্যাপের মাধ্যমে। তাই আগ্রহীদের এসব অ্যাপ ব্যবহার করেই অনুমতি সংগ্রহ করতে হবে।

আল-আরাবিয়া নিউজ জানায়, নুসুক ও তাওয়াক্কালাম অ্যাপ ব্যবহারের প্রধান কারণ হলো ওমরাহ পালনকারীদের আনুষ্ঠানিকতা সহজ করা। তা ছাড়া এটা দেশটির কার্যক্রমকে সম্পূর্ণ ডিজিটাল করার অংশ, যা সৌদি ভিশন ২০৩০ নামে পরিচিত।

তবে নুসুক ও তাওয়াক্কালাম একীভূত করার ফলে বিভিন্ন কিছু নজরদারি করা কর্তৃপক্ষের জন্য সহজ হবে। তারা সহজে ওমরাহকারীদের কার্যক্রম, গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। তাদের স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবে। এ ছাড়া বিভিন্ন স্থানে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ জড়ো হচ্ছে কি না, তাও এই দুই অ্যাপের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading