সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর নির্বাচন চেয়েছে ইইউ: ওবায়দুল কাদের

সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর নির্বাচন চেয়েছে ইইউ: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ জুলাই ২০২৩ । আপডেট ১৭:০০

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে। বাংলাদেশে তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। আমরাও বলেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ করবে। প্রতিনিধি দল বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনি কাঠানোর ওপর নির্ভর করে নির্বাচন দেখতে চেয়েছে।

ইইউ প্রতিনিধি দলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে দলটির চার জন বৈঠকে অংশে নেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের প্রতিনিধিদের মধ্যে আরও ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেত্রী শাম্মি আহমেদ, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, ড. সেলিম মাহমুদ ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে।

বিকেলে জামায়াতে ইসলামী ও এবি পার্টির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading