৩১ বছরের রেকর্ড ভাঙলেন কাজল

৩১ বছরের রেকর্ড ভাঙলেন কাজল

উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ জুলাই ২০২৩ । আপডেট ১৫:০০

বলিউড তারকা কাজলের ক্যারিয়ার তিন দশকের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ় ২’। দীর্ঘ অভিনয় জীবনে কখনও চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি তাকে। ওটিটিতে নাম লিখিয়ে এমন দৃশ্যে অভিনয় করে টানা ৩১ বছরের রেকর্ড ভাঙলেন কাজল।

‘লাস্ট স্টোরিজ় ২’-এর চতুর্থ গল্পে দেবযানী সিংহ নামের এক চরিত্রে অভিনয় করেছেন কাজল। বৈবাহিক ধর্ষণের শিকার সে। এই সিরিজে সহ অভিনেতা কুমুদ মিশ্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে তাকে। সেইসঙ্গে চুম্বনের দৃশ্যেও দেখা গেল অভিনেত্রীকে। অভিনেতা আলি খানের সঙ্গে চুম্বন অভিনেত্রীর।

কাজলের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনেতা জানান, একটা বিলাসবহুল হোটেলের ঘরে দৃশ্যটি শট নেওয়া হয়। পরিচালক প্রথমেই জানতে চেয়েছিলেন, ক্লোজ সেটের দরকার কি না। অর্থাৎ শটের খাতিরে যে ক’জন প্রয়োজন, সেই ক’জনই থাকবেন।

আলি বলেন, ‘এই দৃশ্যে অভিনয় করতে কোনও রকম কুণ্ঠা বোধ করিনি আমরা। বেশ কয়েকবার মহড়ার পর টেক দিলাম আমরা। শট শেষে মনিটরে গিয়ে দেখে নিই সব ঠিকঠাক আছে কি না। তার পরপরবর্তী শটের প্রস্তুতিতে লেগে পড়ি।’

এছাড়া ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘লাস্ট সিরিজ’। এতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, তামান্না ভাটিয়া, বিজয় বর্মা, ম্রুনাল ঠাকুর, নীনা গুপ্ত প্রমুখ। এই সিরিজটির প্রচারণা করতে নেটদুনিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading