মানি লন্ডারিং আইন :‘সংশোধন করে দুদকের ক্ষমতা ফিরিয়ে দিন’

মানি লন্ডারিং আইন :‘সংশোধন করে দুদকের ক্ষমতা ফিরিয়ে দিন’

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জুলাই ২০২৩ । আপডেট ১৮:৩০

সংশোধিত মানি লন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর বিধিমালা জরুরি ভিত্তিতে সংশোধন চেয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সোমবার (১৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

টিআইবি’র নির্বাহী পরিচালক, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী, যে ২৭ ধরনের অপরাধ-সম্পৃক্ত মানি লন্ডারিংয়ের তদন্ত ও অনুসন্ধানের ক্ষমতা দুদকের কাছে ন্যস্ত ছিল, সেগুলো পুনরায় দুদকের এখতিয়ারভুক্ত করার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। তা বিবেচনায় নিয়ে মানি লন্ডারিং সংক্রান্ত সমস্ত অপরাধ অন্যান্য সংস্থার পাশাপাশি দুদকের এখতিয়ারভুক্ত করতে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা-২০১৯ তফসিল সংশোধন করতে হবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি’র গবেষণানির্ভর ধারাবাহিক অধিপরামর্শমূলক কার্যক্রমের বহুবিধ সাফল্যের অন্যতম দৃষ্টান্ত হিসেবে স্বাধীন দুদক প্রতিষ্ঠা পেয়েছে, যদিও এর কার্যকারিতার ঘাটতি নিয়ে টিআইবির উদ্বেগ ক্রমাগত বেড়েই চলছে। দুদক প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য নিবিড়ভাবে কাজ করছে টিআইবি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করেছি, যে সুনির্দিষ্ট অভীষ্ট নিয়ে দুদক প্রতিষ্ঠা করা হয়েছিল একাধিক আইনি ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে দুদকের ক্ষমতা হ্রাস করে তা অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading