ঢাকার বাতাসের মান আজ মাঝারি

ঢাকার বাতাসের মান আজ মাঝারি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ । আপডেট ১৩:০০

ঢাকার বাতাসের মান গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে আজ (বৃহস্পতিবার)। আজ বেলা ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭৭ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২৩তম স্থানে ছিল।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং উগান্ডার কামপালা যথাক্রমে ১৮০, ১৭৩ এবং ১৬৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।

৫১ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ১৫১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading