অমরনাথ যাত্রা শুরু সারা আলি খানের

অমরনাথ যাত্রা শুরু সারা আলি খানের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জুলাই ২০২৩ । আপডেট ০৮:৩৫

বলিউডে এরইমধ্যে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন সারা আলি খান। অভিনয়ের পাশাপাশি স্বভাবের জন্যও জনপ্রিয় তিনি।

ঘুরতেও বেশ ভালোবাসেন তিনি। পাহাড় থেকে সমুদ্র, এমনকি তীর্থক্ষেত্রেও বেড়াতে যাওয়ায় না নেই সারার। একাধিক বার গেছেন কেদারনাথে। লেহ্‌, লাদাখ, জম্মু ও কাশ্মিরেও একাধিক বার ঘুরতে গেছেন তিনি। এ বার কাশ্মিরে গিয়ে সেখান থেকে অমরনাথ যাত্রা শুরু করলেন অভিনেত্রী।

সারার অমরনাথ যাত্রা শুরুর ভিডিওতে দেখা যায়- তার পরনে তুঁতে রঙের একটি জ্যাকেট, মাথাঢাকা লাল ওড়নায়, কপালে লাল তিলক। হাতে লাঠি নিয়ে এগিয়ে চলেছেন তিনি। সঙ্গে রয়েছেন তার নিরাপত্তারক্ষীরাও।

এরআগে ‘জারা হাটকে জারা বাঁচকে’-এর প্রচারের সময় সহ-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে একটি মন্দিরে গিয়েছিলেন সারা। সেখানে পুজা দেওয়ার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইসলাম ধর্মাবলম্বী হয়ে কেন মন্দিরে পা রাখছেন তিনি? ধেয়ে আসে এমন প্রশ্ন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading