রাশিয়ার দখলকৃত ৫০% ভূমি উদ্ধার করেছে ইউক্রেন: ব্লিঙ্কেন
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জুলাই ২০২৩ । আপডেট ১৬:৩০
ইউক্রেনের যেসব ভূখন্ড রাশিয়া দখল করেছে তার ৫০ শতাংশ ভূমি পুনরায় উদ্ধার করেছে দেশেটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য দিয়েছেন। তিনি জানান, ইউক্রেনের রুশবিরোধী পাল্টা আক্রমণ কয়েক মাস পর্যন্ত বৃদ্ধি করা হবে। সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ভ‚মি ইতোমধ্যে পুনরায় উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এখনও তুলনামূলক পাল্টা আক্রমণের প্রাথমিক সময় চলছে। এটা খুব কঠিন কাজ। আগামী সপ্তাহ বা আগামী দুই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হবে না। আমি মনে করি, আমরা এখনও কয়েক মাসের দিকে তাকিয়ে আছি। এদিকে, গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরু করার পর ইউক্রেন শিগগিরই মস্কোর সামরিক বাহিনীকে কিয়েভের ভূখন্থেডকে হটিয়ে দিতে পারে, এমন আশা ক্ষীণ হয়ে আসছে। কারণ, ইউক্রেনের সৈন্যরা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ সৈন্যদের সঙ্গে লড়াইয়ে হিমশিম খাচ্ছে। অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যে পাল্টা আক্রমণ করছে তা ব্যর্থ হয়েছে।’ গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে একটি “বিশেষ সামরিক অভিযানের” নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট।
এখন গত মাসে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ শুরু করার পর পুতিন দাবি করেছেন, রুশবিরোধী পাল্টা আক্রমণে ইউক্রেনের ২৬ হাজার সেনা মারা গেছেন। এছাড়া রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় ১৫টির মতো লিওপার্ড ট্যাঙ্ক ও ২০টির বেশি ব্র্যাডলি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও রুশ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। অপরদিকে চলমান যুদ্ধের কারণে তাদের দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সূত্র : আল-জাজিরা, সিএনএন
ইউডি/এজেএস

