তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের অতুলনীয় প্রসার ঘটেছে: স্পিকার

তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের অতুলনীয় প্রসার ঘটেছে: স্পিকার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জুলাই ২০২৩ । আপডেট ১৭:০০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের যে প্রসার ঘটেছে তা অতুলনীয়। সোমবার (২৪ জুলাই) রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার নামে পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, সাংবাদিকতায় গতি ও নতুন চ্যালেঞ্জ এসেছে। এখন প্রতি মিনিটে সংবাদ আপডেট হয়। সংবাদমাধ্যমে খবর জানানোর এই প্রতিযোগিতাপূর্ণ সময়ে প্রতিনিধি হিসেবে কাজ করতে দরকার আধুনিক সুযোগ-সুবিধা। তা না হলে সাংবাদিকরা পিছিয়ে পড়বেন। তিনি বলেন, একটি পাঠাগার কখনো একদিনে পরিপূর্ণ হয়ে ওঠে না। বই শুধু সাজিয়ে রাখলে সার্থকতা আসবে না। সবাইকে বই পড়তে হবে। পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনের সঞ্চালনায় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বক্তৃতা করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রাজা, শাহিদুল ইসলাম পিন্টু, মোনায়েম সরকার মানু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ খলিলুর রহমান, রাকিবুল ইসলাম নয়ন, জাহিদুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার উপজেলার রায়পুর বহুমুখী ও শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়সভা করেন। বিকেলে উপজেলা কৃষি স¤প্রসারণের আয়োজনে দুই দিনব্যাপী কৃষিপণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে বড়দরগা, কুমেদপুর, মিঠিপুর, রামনাথপুর ও চতরা ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ট্যাব বিতরণ করেন। এছাড়া হুইল চেয়ার, সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করেন। এ সময় তিনি নিজ তহবিল থেকে অনুদানের চেকও বিতরণ করেন। সোমবার সকালে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে পীরগঞ্জে পৌঁছান।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading