রাস্তা বন্ধ হলে বিএনপি’র চলার রাস্তাও বন্ধ হয়ে যাবে: ওবায়দুল কাদের

রাস্তা বন্ধ হলে বিএনপি’র চলার রাস্তাও বন্ধ হয়ে যাবে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ । আপডেট ২০:১৫

বিএনপি’র কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ করলে আপনাদের যাওয়ার রাস্তাও বন্ধ করে দেব। দেশি-বিদেশি যারা চোখ রাঙাচ্ছেন তাদের বলছি, আমাদের শেকড় অনেক গভীরে। শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশে এসব কথা বলেন কাদের। রাজধানীর জাতীয় মসজিদের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক এ শান্তি সমাবেশ সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। তারেকের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ভুয়া তত্ত¡াবধায়কের বিরুদ্ধে। এক দফা কোথায় আছে, নয়া পল্টনের কাদাপানিতে আটকে গেছে। সমাবেশে কাদের বলেন, তারেক জিয়া লন্ডন থেকে ফরমাশ দিচ্ছেন, আর এখানে ফখরুল, আমীর খসরুরা লাফালাফি করছেন। আমীর খসরু বলেছেন, গণভবন ছেড়ে দিতে হবে। গণভবন কি তোমার বাবার? জনগণ যত দিন চাইবে শেখ হাসিনা তত দিন গণভবনে থাকবেন। তারেক রহমান কিছুই করতে পারবেন না। বিএনপির এক দফা কোনো দিন ক্ষমতার স্বাদ পূর্ণ করতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক রহমান পুলিশ, প্রশাসনকে ধমক দিচ্ছেন। তিনি ফখরুলকে বলেছিলেন আন্দোলনে টাকার অভাব হবে না। তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘তোমার বাবা বলেছিলেন মানি ইজ নো ম্যাটার। কিন্তু সে দম্ভ কোথায় গেল? তারেক রহমান এত টাকা কোথায় পেলেন? আমেরিকার কিছু কংগ্রেস ম্যানকে টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে, বাংলাদেশে জাতিসংঘের অধীনে নির্বাচন করতে হবে। এত দুঃসাহস কোথায় পেল? কাদের বলেন, ‘গলি গলিতে শোর হ্যায় তারেক রহমান চোর হ্যায়। লন্ডন থেকে যত আস্ফালন করছেন, মানুষ তত খেপছে। বিএনপি আইন মানে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট মানে না। কথায় কথায় সুপ্রিম কোর্টকে ধমক দিয়ে কথা বলেন লন্ডন থেকে। এ তারেক রহমানের বিচার চান? টাকার বাহাদুরি থাকবে না। কারা কারা ঘনঘন লন্ডনে যাচ্ছেন, তারেক রহমানের হাতে ডলার তুলে দিচ্ছেন আমরা জানি। নমিনেশন ও ভবিষ্যতে ব্যবসার জন্য টাকা লেনদেন করছেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘যত লাফালাফি, যত তাফালিং করেন ফখরুল সাহেবে। এই লাফালাফিতে কাজ হবে না। যত তাফালিং করেন ক্ষমতার ময়ূর সিংহাসন দূরে সরে গেছে। খুঁজে পাবেন না। রাজনীতির খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন, হারানো যাবে না।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading