দুপুরের খাবারে রাখুন বাদাম ভর্তা

দুপুরের খাবারে রাখুন বাদাম ভর্তা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জুলাই ২০২৩ । আপডেট ০৯:০০

যেকোনো ধরনের ভর্তা হলে বাঙালির গরম ভাতের থালা পূর্ণ হয় যেন। ভর্তা তৈরি করা সহজ আবার খেতেও সুস্বাদু। তেমনই একটি পদ হলো বাদাম ভর্তা। বাড়িতে যদি চিনা বাদাম ভাজা থাকে তবে এটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না।

চলুন তবে জেনে নেওয়া যাক বাদাম ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে: চিনা বাদাম ভাজা- ১ কাপ, পেঁয়াজ কুচি- আধা কাপ, রসুন কুচি- ৩-৪ কোয়া, কাঁচা মরিচ কুচি- স্বাদমতো, শুকনা মরিচ ভাজা- ২টি, ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো, লবণ- পরিমাণমতো, সরিষার তেল- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: ভাজা বাদামের উপরের লাল খোসা ছাড়িয়ে নিন। এরপর বাদামগুলো বেটে নিতে হবে। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনা-মরিচ, লবণ ও ধনেপাতা-কুচি চটকে নিয়ে তাতে সরিষার তেল মেশান। সব মেশানো হলে তাতে বেটে রাখা বাদাম ভালো করে মাখিয়ে নিন। ব্যাস, খুব সহজেই তৈরি বাদাম ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে বেশি ভালোলাগবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading