ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ২০

ইউক্রেনে রুশ হামলায় নিহত ২, আহত ২০

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জুলাই ২০২৩ । আপডেট ১৭:১০

ইউক্রেনের সুমি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে দুইজন। ওই আক্রমণে আহত হয়েছেন দেশটির আরও ২০ নাগরিক। সুমি সিটি কাউন্সিল এ তথ্য দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ২০ জনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশ হামলাটি করা হয় সুমির একটি শিক্ষা প্রতিষ্ঠানে। এতে চারটি ভবন ধ্বংস হয়। এছাড়া ডরমেটরি এবং সেখানকার অনেক বহুতল ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

এখন সেখানে ধ্বংসাবশেষ পরিষ্কার করা এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সুমি শহরটি রুশ-ইউক্রেন সীমান্তের উত্তর-পূর্বে অবস্থিত। ২০২২ সালের শুরুতে এটা রাশিয়ান সেনাদের কাছ থেকে মুক্ত করা হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় টিভি সাসপ্লাইন জানিয়েছে, শনিবার রাতে একটি রাশিয়ান রকেট একটি ভোকেশনাল স্কুলে আঘাত করার পর উত্তর-পূর্ব অঞ্চলের শহর সুমিতে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা, দ্যা কিয়েভ ইনডিপেন্ডেন্ট

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading