জাতীয় দলে ফিরছেন মাহমুদউল্লাহ!

জাতীয় দলে ফিরছেন মাহমুদউল্লাহ!

কিফায়েত সুস্মিত । সোমবার, ৩১ জুলাই ২০২৩ । আপডেট ১৪:০০

কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে বিসিবি ট্রেইনারের তত্ত্বাবধানে ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। জানা গেছে, এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে শুরু হতে যাওয়া ৩২ সদস্যের ক্যাম্পে থাকছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে যে কয়েকটি জায়গা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে নীতি নির্ধারকদের, তার মধ্যে ব্যাটিং অর্ডারের ৭ নম্বর পজিশন অন্যতম। লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তুলতে বা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেন, রিয়াদ বাদ পড়ার পর এই দাবি মেটাতে পারেননি কেউই। আফিফ হোসেন-ইয়াসির আলি রাব্বিদের দিয়ে আশা পূরণ হয়নি। সেজন্যই ঘুরে ফিরে আসছে মাহমুদউল্লাহর নাম।

বয়সটা প্রায় ৩৮ বছর। আগের সেই চনমনে ভাব নেই। মে মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের পর খেলার মধ্যে না থাকা ক্রিকেটারের সামনে ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। সেজন্যই মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছেন রিয়াদ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই অনুশীলন শুরু করেছেন মাহমুদউল্লাহ। এই ক’দিন একরকম একা একাই প্র্যাক্টিস চালিয়ে গেলেও শনিবার (৩০ জুলাই) বিসিবি ট্রেইনার মুজাদ্দেদ আলফা সানির তত্ত্বাবধানে কাজ করেছেন। প্রিয় ক্রিকেটারের এমন রানিং, স্ট্রেচিং, পুশআপ দেখে ভক্তরা আবারো আশাবাদী হয়ে উঠেছেন- নিশ্চয়ই নীতি নির্ধারণী মহলের গ্রিন সিগন্যাল পেয়েই এমন কঠোর অনুশীলন করছেন রিয়াদ।

এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পের জন্য ৩২ সদস্যের একটি দল গঠন করেছেন নির্বাচকরা। বিসিবি সূত্রে জানা গেছে, সেখানে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হতেই নিজেকে তৈরি করছেন। পুরানো রূপে ফিরতে মরিয়া টাইগার অলরাউন্ডার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading