প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক বদলির আবেদন শুরু আগস্ট ৩

প্রাথমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক বদলির আবেদন শুরু আগস্ট ৩

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ জুলাই ২০২৩ । আপডেট ১৬:৪০

সারা দেশে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শেষ করার পর এবার প্রধান শিক্ষক পদে বদলির কার্যক্রম শুরু করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথম ধাপে একই উপজেলা/থানার মধ্যে বদলি হবে। পরে আন্তঃউপজেলা, আন্তঃজেলা, বিভাগ, মহানগর ও সিটি কর্পোরেশনের বদলি কার্যক্রম শুরু হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে সব বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়, একই উপজেলার মধ্যে বদলি হতে আগ্রহী প্রধান শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে। ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে।

একই উপজেলার মধ্যে বদলির ক্ষেত্রে শিক্ষকদের আবেদন নিষ্পত্তি করবে জেলা শিক্ষা অফিস। তবে এক জেলা থেকে অন্য জেলা বা অন্য বিভাগে বদলির আবেদন নিষ্পত্তি করবে বিভাগীয় অফিস। শুধু মহানগর ও সিটি কর্পোরেশনের বদলির আবেদন নিষ্পত্তি করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading