সূচক বাড়লেও লেনদেন তলানিতে

সূচক বাড়লেও লেনদেন তলানিতে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ । আপডেট ১৫:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেন ৩০০ কোটির ঘরে নেমে গেছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। সূত্র-ডিএসই-সিএসই।

মঙ্গলবার ডিএসইতে ৩৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে। এর আগে গত ২৯ মার্চ ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৮২ কোটি ৭৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading