ডেঙ্গু সচেতনতায় গঠিত উপ-কমিটির সঙ্গে ডিএসসিসির মতবিনিময়

ডেঙ্গু সচেতনতায় গঠিত উপ-কমিটির সঙ্গে ডিএসসিসির মতবিনিময়

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ । আপডেট ০৮:০০

আওতাধীন এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে গঠিত ওয়ার্ডভিত্তিক উপ-কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (৯ আগস্ট) ডিএসসিসির ৬ নম্বর অঞ্চলের ৭৪ নম্বর ওয়ার্ডের উত্তর ও পশ্চিম নন্দীপাড়া ছাড়াও রসুলবাগ এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএসসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো বলেন, আতঙ্কিত না হয়ে সঠিকভাবে সকলে মিলে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যেন আমাদের বাড়ি, বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি- সে বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। সে জন্যই আপনাদের সকলকে নিয়ে এই উপ-কমিটিগুলো গঠন করা হয়েছে। আপনারা সবাই যার যার অবস্থান থেকে এডিস মশার প্রজননস্থল নিধনে কাজ করলে, তবেই আমরা জনগণকে সুফল দিতে পারব।

এ সময় মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে জড়িত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা যেন নির্বিঘ্নভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য গঠিত উপ-কমিটির কাছে সার্বিক সহযোগিতা চান ডিএসসিসির এই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজিজুল হক, নবিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মমিন মিয়াজি, নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বেগম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মশক নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক ১০টি করে উপ-কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম, এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয় ১০ সদস্যের প্রতিটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading