ক্যামেরুনে গাড়ি দুর্ঘটনায় ৯ জন নিহত

ক্যামেরুনে গাড়ি দুর্ঘটনায় ৯ জন নিহত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ । আপডেট ১২:৫৫

ক্যামেরুনে একটি কোচ উল্টে নয় জন নিহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

উত্তরাঞ্চলীয় আদমাওয়া অঞ্চলের গভর্ণর এ কথা জানিয়েছেন

গভর্ণর কিলদাদি তাগুয়েকে বউকার বলেছেন, গাড়িটি মঙ্গলবার রাজধানী ইয়াউন্ডে থেকে ৪৫০ কিলোমিটার উত্তরের নাগাউনদেরে যাওয়ার পথে এম্বিতে উল্টে যায়।

তিনি বলেন, দ্রুতগতি ছাড়াও মহাসড়কের পরিস্থিতিও দুর্ঘটনার কারণ হতে পারে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় সাত হাজার লোক মারা যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading