রাজধানীতে বিএনপি ও সমমনাদের গণমিছিল আজ

রাজধানীতে বিএনপি ও সমমনাদের গণমিছিল আজ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ । আপডেট ০৯:৫৫

সরকার পতনের এক দফা দাবিতে আজ (১১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় গণমিছিল করবে বিএনপি এবং এর সমমনা দলগুলো।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার বেলায় ৩টায় মিছিল বের করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত হবে এ মিছিল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা এই মিছিলে অংশ নেবেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও স্হায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতারা মিছিলে উপস্থিত থাকবেন।

‘গণতন্ত্র মঞ্চ’ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৪টায় গণমিছিল বের করবে। এতে থাকবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে বিকেল ৪টায় গণমিছিল শুরু করবে। জাতীয়তাবাদী সমমনা জোট রাজধারীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে বেলা ৩টায় গণমিছিল শুরু করবে।

এফডিসি গেট সংলগ্ন নিজেদের অফিসের সামনে বেলা ৩টায় গণমিছিল বের করবে এলডিপি। গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে আরামবাগ নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরের সামনে বেলা ৩টায় গণমিছিল শুরু করবে।

লেবার পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় গণমিছিল বের করবে। গণ অধিকার পরিষদ (নুর) পুরানা পল্টনে তাদের অফিসের সামনে বেলা ৩টায় গণমিছিল শুরু করবে। গণ অধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ৩টায় গণমিছিল শুরু করবে।

এনডিএম গণমিছিল শুরু করবে সন্ধ্যা ৭টায় রাজধানীর মালিবাগ মোড়ে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গণমিছিল বের করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৪ টায়। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট তাদের গণমিছিল শুরু করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading