আগস্টে ৬০ কেজি করে চাল পাবেন কার্ডধারীরা: খাদ্যমন্ত্রী

আগস্টে ৬০ কেজি করে চাল পাবেন কার্ডধারীরা: খাদ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ । আপডেট ১২:২৫

আজকে থেকে সারাদেশে হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচি। এ মাসের খাদ্য বান্ধবে ৬০ কেজি করে চাল পাবেন কার্ডধারীরা বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নওগাঁর নিয়ামতপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন গিয়ে এসব কথা বলেন। এসব পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে গুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ২১ লাখ। বর্তমানে সরকারের খাদ্য গুদামে প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে। এজন্য গুদাম খালি করার জন্য দুই মাসের চাল এই মাসে অর্থাৎ ৬০ কেজি করে দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত আরো বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী।

জনসাধারণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading