বিকেল বিএনপির পদযাত্রা

বিকেল বিএনপির পদযাত্রা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ আগস্ট ২০২৩ । আপডেট ১২:৫০

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা করা হবে।

শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত গিয়ে এই পদযাত্রা শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading