দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটার তালিকা, ভোটকেন্দ্র জানা যাবে যেভাবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটার তালিকা, ভোটকেন্দ্র জানা যাবে যেভাবে
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে সারাদেশে। নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র পাঁচদিন বাকি। শেষ সময়ে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ভোটারদের মধ্যে এর বিভিন্ন দিক নিয়ে আগ্রহ বাড়ছে। সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তারা খুঁজছেন গুগলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে তার মধ্যে রয়েছে ভোটার তালিকা দেখার উপায়, ভোটকেন্দ্র জানার উপায়। এর বাইরেও ভোটাররা সংশ্লিষ্ট আরো বিভিন্ন বিষয় জানতে ইন্টারনেটে ঢুঁ মারছেন। জানার চেষ্টা করছেন উত্তর।


গুগলে এই প্রশ্নটিই সবচেয়ে বেশি করা হচ্ছে। তবে বিশাল সংখ্যক ভোটারের (১১,৯৬,৯১,৬৩৩) তালিকা অনলাইনে প্রকাশ একটি দুরূহ কাজের পাশাপাশি ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তারও একটি বিষয় বলে মনে করে নির্বাচন আয়োজনকারী সংস্থা নির্বাচন কমিশন (ইসি)।


ভোটকেন্দ্রের তথ্য জানার উপায় কী: ভোটার হিসেবে আপনি কোন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ভোট দিতে হলে আপনার ভোট কেন্দ্রের নাম এবং ভোটার হিসেবে আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর জানতে হবে। এ বিষয়ে সমাধান পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। ইসির ওয়েবসাইটে প্রতিটি নির্বাচনী আসন ধরে ধরে ভোটকেন্দ্রের তথ্য উল্লেখ করা আছে। তবে আগে আপনাকে জানতে হবে আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনের কত নম্বর ওয়ার্ডের ভোটার। এটি জানা থাকলে ওই আসনের ভোটকেন্দ্রের তালিকায় আপনার ওয়ার্ডের ভোট কোন কেন্দ্রে হবে সেটি আপনি দেখে নিতে পারবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এসএমএস-এর মাধ্যমে ভোটকেন্দ্র সম্পর্কে জানার ব্যবস্থা থাকলেও সেই সুযোগটি এবার নেই। তবে এবার ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য আপনি জানতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি (ংসধৎঃবষবপঃরড়হসধহধমবসবহঃ.ইউ) নামে একটি অ্যাপ থেকে। এই অ্যাপটি চালু করেছে নির্বাচন কমিশন। অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা যাবে। একবার ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে। এসব তথ্যের মধ্যে, বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বর-সহ বিভিন্ন তথ্য থাকে। এর পাশাপাশি প্রার্থী সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।


নির্বাচনী আসন সীমানা: ভোটাররা অনেকেই জানতে আগ্রহী তাদের সংসদীয় কেন্দ্রের সীমানা কতটুকু এবং কোন কোন এলাকা তাদের নির্বাচনী আসনের ভেতরে পড়ছে। বাংলাদেশ সরকারের প্রেস বা বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস-এর ওয়েবসাইটে গিয়ে এই সংসদ নির্বাচনের আসনগুলোর সীমানা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading