নাশকতার তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা আইজিপি’র

নাশকতার তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা আইজিপি’র

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২১:২৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া কোনো ধরনের নাশকতার তথ্য দিলে, তথ্যের মাত্রা অনুযায়ী ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। যশোরে মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, অনেকেই নাশকতার আশঙ্কা করেছেন। সেই আশঙ্কা বিবেচনায় নিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ নাশকতার তথ্য দিলে পুরস্কারের পাশাপাশি তথ্যদাতার পরিচয়ও গোপন রাখা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই ৮০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে। পুলিশের সব ধরনের লজিস্টিক সাপোর্ট, ইকুইপমেন্ট ও জনবল আছে।

পুলিশের মহাপরিদর্শক বলেন, কোনো প্রার্থীর অভিযোগই ইগনোর করা হচ্ছে না। সব অভিযোগই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারা দেশেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেগুলোতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ তা প্রতিনিয়ত আপডেট হচ্ছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading